[ দেশজুড়ে ]
সরাইল ট্রাক্টরচাপায় ইটভাটা শ্রমিক নিহত
প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ট্রাক্টরচাপায় মো. হাফিজুর রহমান নামে এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার ভোরে সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের চাকসার (দৌলতপাড়া) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজুর রহমান (৪০) একই এলাকার মো. আবুল কাসেমের ছেলে।
সরাইল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, হাফিজুর রহমান দৌলতপাড়ার সফল ব্রিকস ফিল্ডে শ্রমিকের কাজ করতেন। ভোরে একটি মাটিবাহী ট্রাক্টর মাটি ফেলতে গিয়ে হাফিজুরকে চাপা দেয়। এ সময় ইটভাটার অন্য শ্রমিকরা হাফিজুরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!