ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রোগী দেখতে দেখতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন চিকিৎসক

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৯, ১১ জানুয়ারি ২০২৪
রোগী দেখতে দেখতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন চিকিৎসক
ডা. শফিক উদ্দিন আহমদ

বুধবার দুপুর। ওই সময় নিজ বাসায় রোগী দেখছিলেন মৌলভীবাজারের সাবেক সিভিল সার্জন ডা. শফিক উদ্দিন আহমদ। হঠাৎ রোগী দেখা অবস্থায় মৃত্যুর কোলে পড়েন তিনি। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজার সদরের কাশিনাথ রোড এলাকায়। 

জানা যায়, ডা. শফিক উদ্দিন আহমদ মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার সাবেক সিভিল সার্জন। এ ছাড়া তিনি সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

ডা. শফিক উদ্দিন আহমদের শ্যালক সাজ্জাদুর রহমান চৌধুরী বলেন, বাসায় নিয়মিত রোগী দেখতেন। গবির রোগীদের বিনামূল্যে চিকিৎসা দিতেন। বুধবারও বাসায় রোগী দেখছিলেন তিনি। দুপুর ২টা ৫ মিনিটের দিকে তিনি রোগী দেখা অবস্থায় আকস্মিক মৃত্যুর কোলে পড়েন। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। 

Advertisement

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মৌলভীবাজারের সভাপতি ডা. সাব্বির খান বলেন, রোগী দেখা অবস্থায় ম্যাসিভ সিভিএ স্ট্রোক করেন তিনি (ডা. শফিক উদ্দিন আহমদ)। পরে তাকে মৌলভীবাজারের লাইফ লাইন হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!