[ দেশজুড়ে ]
ঘূর্ণিঝড় ‘মিধিলি’
মৌলভীবাজারে গ্রিড বিপর্যয়, বিদ্যুৎ সরবরাহ বন্ধ
ছবি: সংগৃহীত
ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে মৌলভীবাজারের ৩৩ কেভি জাতীয় গ্রিডে বিপর্যয় ঘটেছে। এতে জেলা শহরজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
শুক্রবার মৌলভীবাজারের বিদ্যুৎ সরবরাহ (বিক্রয় ও বিতরণ) বিভাগের নির্বাহী প্রকৌশলী ফজলুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে বিকেল ৫টা থেকে শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে দুটি কারিগরি টিম কাজ করছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!