আবহাওয়া অধিদফতর নভেম্বর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য দিয়েছে।
নভেম্বর মাসের পূর্বাভাসে আরো বলা হয়- সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
.png)
এ মাসের তাপমাত্রার বিষয়ে বলা হয়- দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে; তবে দিনের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। দেশের উত্তর বা উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী অববাহিকায় ভোর থেকে সকাল পর্যন্ত হালকা/মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।