ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাছ বিক্রি করতে করতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন হাসিবুল

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫২, ১৪ জানুয়ারি ২০২৪
মাছ বিক্রি করতে করতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন হাসিবুল
ফাইল ফটো

মেহেরপুরে কনকনে ঠান্ডায় মাছ বিক্রি করতে করতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন হাসিবুল ইসলাম নামে এক ব্যবসায়ী। 

শনিবার (১৩ জানুয়ারি) রাত ৯টার দিকে গাংনী মাছ বাজারে এ ঘটনা ঘটে। মৃত হাসিবুল মেহেরপুরের গাংনী উপজেলার কাষ্টদহ গ্রামের আজিল হকের ছেলে।

ওই বাজারের আক্কাছসহ পাশের কয়েকজন মাছ ব্যবসায়ী বলেন, প্রচণ্ড শীতে গরম কাপড় না পরেই বাজারে মাছ বিক্রি করছিলেন হাসিবুল ইসলাম। সন্ধ্যার পরেও শীতে জবুথবু হয়ে মাছ বিক্রি করছিলেন তিনি। হঠাৎ মাছ বিক্রির সময় পানি নাড়তে নাড়তে মারা যান তিনি। ধারণা করা হচ্ছে, প্রচণ্ড শীতেই তার মৃত্যু হয়েছে।

Advertisement

গাংনী থানার ওসি তাজুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ খবর নিয়ে বিস্তারিত পরে জানানো হবে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!