ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝালকাঠিতে শিবিরের সভাপতি সায়েম গ্রেফতার

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৫, ১৫ জানুয়ারি ২০২৪
ঝালকাঠিতে শিবিরের সভাপতি সায়েম গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

ঝালকাঠি জেলা ছাত্র শিবিরের সভাপতি সায়েমকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার দিবাগত রাত ১২টার দিকে শহরের বিআইপির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পুরাতন একটি মামলায় রোববার রাতে ঝালকাঠি জেলা ছাত্র শিবিরের সভাপতি সায়েমকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!