[ দেশজুড়ে ]
মান্দায় দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ
নওগাঁর মান্দায় কাগজপত্র দেখাতে না পারায় ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখায় দুটি ভেটেরিনারি দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা করেছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার পরানপুর ইউনিয়নের বালুবাজার ও কালিতলা বাজারের অভিযান পরিচলনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা আঞ্জুমান বানু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু বলেন, সঠিক কাগজপত্র দেখাতে না পারায় ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখায় দুটি দোকানে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মেয়াদ উত্তীর্ণ ওষুধ নষ্ট করা হয়েছে।
.png)
এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুজ্জামানসহ মান্দা থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!