ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বালিয়াকান্দিতে ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৪, ১৩ জানুয়ারি ২০২৪
বালিয়াকান্দিতে ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে অভিযান চালিয়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। শনিবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজবাড়ীর সহকারী পরিচালকের কার্যালয়ের উদ্যোগে এ অভিযান চালানো হয়।

অভিযানের নেতৃত্ব দেন সংস্থাটির রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। এতে সহযোগিতা করেন জেলা ব্যাটালিয়ন আনসারের ভারপ্রাপ্ত (এপিসি) সহকারী প্লাটুন কমান্ডার নায়েক মো. দেলোয়ার হোসেন, জেলা স্বাস্থ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিক ও বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. পনিরুজ্জামান।

দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠান তিনটি হলো, সুজন সুইটস, বাবলু কুন্ডু এন্ড সন্স এবং আপ্যায়ন মিষ্টান্ন ভান্ডার। প্রতিটি প্রতিষ্ঠানকে তিন হাজার টাকা করে মোট নয় হাজার টাকা জরিমানা করা হয়। সুজন সুইটস এবং আপ্যায়ন মিষ্টান্ন ভান্ডারকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে জরিমানা করা হয়।

Advertisement

অপরদিকে, বাবলু কুন্ডু এন্ড সন্সকে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করার  উদ্দেশে সংরক্ষণ করার অপরাধে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!