ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজবাড়ীতে ইয়াবা পাচারের সময় রোহিঙ্গাসহ আটক ২

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩২, ৩১ ডিসেম্বর ২০২৩
রাজবাড়ীতে ইয়াবা পাচারের সময় রোহিঙ্গাসহ আটক ২
রোহিঙ্গাসহ আটক ২

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাসস্ট্যান্ড থেকে ইয়াবাসহ আবুল কালাম নামে এক রোহিঙ্গাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-১০।

আটককৃতরা হলেন- বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১ এর মৃত বশির আহম্মেদের ছেলে আবুল কালাম ও কক্সবাজার রামু উপজেলার মাহমুদুল হকের ছেলে রফিকুল ইসলাম ওরফে রিজভী চৌধুরী।

শনিবার ফরিদপুর র‌্যাব-১০ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সাত হাজার ৮৩০ ইয়াবাসহ তাদের দুইজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের পেশাদার মাদক ব্যবসায়ী বলে স্বীকার করেছেন। তারা বেশ কিছুদিন ধরে বিশেষ কৌশল অবলম্বন করে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজবাড়ীর গোয়ালন্দসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে গোয়ালন্দ ঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!