শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি মো. ওসমান গনি।
গ্রেফতারকৃতরা হলেন- পালংখালী জামতলী রোহিঙ্গা ক্যাম্পের মাহফুজা, জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-২৬/এ-এর শাহিদা ও আলীখালী ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সাজিদা বেগম।
.png)
ওসি মো. ওসমান গনি জানান, গত রোববার (২৪ ডিসেম্বর) বিকেলে হ্নীলার আবাসিক হোটেল ডায়মন্ডে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় তিন রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়৷ এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে।