ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে নিহত ১

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩৫, ৩০ ডিসেম্বর ২০২৩
উখিয়ায় রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে নিহত ১
রোহিঙ্গা ক্যাম্প- ফাইল ফটো

কক্সবাজারের উখিয়ায় সন্ত্রাসীদের গুলিতে দিল মোহাম্মদ নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উখিয়ার ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত রোহিঙ্গা দিল মোহাম্মদ জামতলী ক্যাম্পের ই-ব্লকের আবুল হাশিমের ছেলে।

উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন বলেন, ১০ থেকে ১২ জনের একটি দল রোহিঙ্গা সন্ত্রাসী জামতলী ক্যাম্পের ই-ব্লকের রাস্তায় দিল মোহাম্মদকে গুলি করে পালিয়ে যায়। ঘটনার পর আশপাশের রোহিঙ্গারা গুলিবিদ্ধ দিল মোহাম্মদকে পার্শ্ববর্তী এমএসএফ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

Advertisement

তিনি আরো বলেন, ঘটনার পরপরই জামতলী ক্যাম্পে এপিবিএন পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!