[ দেশজুড়ে ]
ময়মনসিংহে পাসপোর্ট করতে এসে ২ রোহিঙ্গা আটক
আটককৃত রোহিঙ্গারা
ময়মনসিংহে ভুয়া পরিচয়ে পাসপোর্ট করতে আসা দুই রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাদের আটক করা হয়।
আটককৃত রোহিঙ্গারা হলেন- নাসিমা ও সাঈদ। তারা কক্সবাজারের টেকনাফের ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মোহাম্মদ শাহাদাৎ হোসেন।
.png)
তিনি বলেন, পরিচয় গোপন করে যেন পাসপোর্ট করতে না পারে, সেজন্য আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। আর এ কারণেই ভুয়া পরিচয়ে পাসপোর্ট করতে এসে দুই রোহিঙ্গা আটক হয়েছেন।
পুলিশ জানায়, স্বামী-স্ত্রী পরিচয়ে ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট অফিসে আসেন আটককৃত রোহিঙ্গারা। এ সময় কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হলে তাদের আটক করা হয়। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ওসি মাঈন উদ্দিন বলেন, আইনি প্রক্রিয়া শেষে আটককৃত রোহিঙ্গাদের ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!