[ দেশজুড়ে ]
উখিয়ায় অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা আটক
আটককৃত রোহিঙ্গা নুর ফারুক
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ নুর ফারুক নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ১৪-আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
এ সময় ৩ রাউন্ড রাইফেলের গুলি, একটি ওয়াকিটকি, একটি চার্জার ও একটি নীল রংয়ের ছোট ব্যাগ উদ্ধার করা হয়।
শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে উখিয়ার ইরানি পাহাড় সংলগ্ন ক্যাম্প-২০ এ অভিযান চালিয়ে রোহিঙ্গা জামাল হোসেনের পরিত্যক্ত ঘর থেকে তাকে আটক করা হয়। আটককৃত রোহিঙ্গা উখিয়ার ক্যাম্প-২০ এলাকার বাসিন্দা আনু মিয়ার ছেলে নুর ফারুক।
.png)
রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন ১৪-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল।
তিনি জানান, আটককৃত রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে মামলা করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস/আরআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!