বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
তিনি জানান, রোহিঙ্গারা নানা অজুহাতে ক্যাম্প থেকে বের হয়ে ইজিবাইক, অটোরিকশা ও বাসে কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিলেন। তারা যেন ক্যাম্প ছেড়ে অন্য কোথাও যেতে না পারেন বা অন্য কোথাও গিয়ে কোনো অপরাধে জড়িত হতে না পারেন সেজন্য নিয়মিত অভিযান চালানো হচ্ছে।
.png)
তিনি আরো বলেন, আটক রোহিঙ্গাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর স্ব স্ব ক্যাম্প ইনচার্জের মাধ্যমে নিদিষ্ট ক্যাম্পে পাঠানো হয়েছে।