ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ক্যাম্প ছেড়ে পালাতে গিয়ে ২৯ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১০:০১, ৭ ডিসেম্বর ২০২৩
ক্যাম্প ছেড়ে পালাতে গিয়ে ২৯ রোহিঙ্গা আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের উখিয়ায় ক্যাম্প ছেড়ে পালিয়ে যাওয়ার সময় ২৯ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। আটককৃত রোহিঙ্গাদের পরবর্তীতে ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।

বুধবার সন্ধ্যায় উখিয়া সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।

উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি জানান, আটককৃত রোহিঙ্গারা নানা অজুহাতে ক্যাম্প থেকে বের হয়ে টমটম (ইজিবাইক), অটোরিকশা ও বাসে করে কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিল। এ সময় সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ২৯ রোহিঙ্গাকে আটক করা হয়।

ওসি মো. শামীম হোসেন বলেন, রোহিঙ্গারা যেন ক্যাম্প ছেড়ে অন্য কোথাও যেতে না পারে বা অন্য কোথাও গিয়ে কোনো অপরাধে জড়িত হতে না পারে সেজন্য আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। আটককৃত রোহিঙ্গাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর নিজ নিজ ক্যাম্প ইনচার্জের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম/এমআরকে/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!