সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. রকিবুজ্জামান।
এর আগে, বৃহস্পতিবার রাতে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ৪নং ওয়ার্ড এলাকা থেকে জান্নাত আরাকে গ্রেফতার করে র্যাব-১৫।
.png)
শুক্রবার সকালে ঐ রোহিঙ্গা নারীর বিরুদ্ধে লিখিত এজাহার দাখিলের পর তাকে সদর মডেল থানায় হস্তান্তর করে র্যাব। একইদিন এটি মামলা হিসেবে রেকর্ড করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
কারাগারে যাওয়া জান্নাত আরা কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের মো. সিদ্দিকের স্ত্রী।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. রকিবুজ্জামান জানান, বৃহস্পতিবার রাতে ঝিলংজা ইউনিয়নের ৪নং ওয়ার্ড এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় ১০ কেজি গাঁজাসহ জান্নাত আরাকে গ্রেফতার করা হয়। শুক্রবার গাঁজাসহ গ্রেফতারকৃত রোহিঙ্গা নারীর বিরুদ্ধে থানায় লিখিত এজাহার দাখিল করে র্যাব। পরে এটি মামলা হিসেবে রেকর্ড করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।