[ দেশজুড়ে ]
অবৈধপথে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা, ৫৮ রোহিঙ্গা আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
অবৈধপথে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টাকালে কক্সবাজারের টেকনাফ থেকে ৫৮ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় মোহাম্মদ ইয়াছিন নামে এক দালালকে গ্রেফতার করা হয়।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয়। আটককৃত রোহিঙ্গা উখিয়া-টেকনাফ ক্যাম্পের বাসিন্দা। গ্রেফতারকৃত ইয়াছিন টেকনাফের মহেষখালীপাড়া এলাকার বাসিন্দা।
টেকনাফ থানার ওসি মো. ওসমান গনি বিষয়টি নিশ্চিত করেন।
.png)
তিনি জানান, অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া যাচ্ছে বেশ কয়েকজন রোহিঙ্গা- এমন খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় মেরিন ড্রাইভের সমুদ্র সৈকত এলাকা থেকে ৫৭ জন রোহিঙ্গাকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শীর্ষ দালাল ইয়াছিনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মানবপাচারসহ থানায় একাধিক মামলা রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস/আরআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!