গ্রেফতার ব্যক্তির নাম মো. সেন্টু কাজী (৩৫)। তার বাবার নাম স্বপন কাজী। সেন্টু কাজীর বাড়ি গোয়ালন্দ ঘাট থানার উত্তর দৌলতদিয়ার গোরস্থান রোড এলাকায়।
রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দৌলতদিয়ার চেয়ারম্যানের গলির আইয়ুব আলী খানের বাড়ির সামনে হতে একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর দেহ তল্লাশি চালিয়ে ৭০ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ২১ হাজার টাকা।
.png)
তিনি আরো জানান, গ্রেফতার ব্যক্তির নামে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। তার নামে আরো দুটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।