ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
রাজবাড়ীতে ফেনসিডিলসহ নারী গ্রেফতার
রাজবাড়ী সদর উপজেলায় ৫০০ বোতল ফেনসিডিলসহ এক নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
সোমবার সকালে সদর উপজেলার দাদশী ইউনিয়নের গোপিনাথদিয়া গ্রামের একটি বাড়ি থেকে ঐ নারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নারীর নাম কেয়া বেগম। তার স্বামীর নাম ফারুক সরদার। কেয়া-ফারুক দম্পতি দাদশী ইউনিয়নের গোপিনাথদিয়া গ্রামের একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন। তাদের বাড়ি রাজবাড়ী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বিনোদপুরের বিলকিস সরণিতে।
এ ঘটনায় ঐ নারীসহ দুইজনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, কেয়া-ফারুক দম্পতি ঐ এলাকার ভাড়া বাড়িতে বসবাস করতেন। তারা দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করেন। গোপন তথ্যের ভিত্তিতে সোমবার সকালে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। অভিযান টের পেয়ে পালিয়ে যান ফারুক সরকার। এ সময় তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে ২০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এরপর বাড়ির আঙিনা খুঁড়ে দুইটি প্যাকেটে ৩০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরে কেয়াকে গ্রেফতার করা হয়।
সন্ধ্যায় ফারুক সরদারকে ১ নম্বর ও কেয়া বেগমকে দুই নম্বর আসামি করে রাজবাড়ী সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করা হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন করেছেন মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক তানভীর হোসেন খান। তিনি জানান, উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় ১৫ লাখ টাকা। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।