ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাড়ে সাত ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৬, ১৭ জানুয়ারি ২০২৪
সাড়ে সাত ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক
ছবি: সংগৃহীত

পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে সাড়ে সাত ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার সকাল সড়ে ৯টার দিকে ঐ তিন নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

মঙ্গলবার রাত ২টার দিকে ঐ রুটগুলোতে ফেরি চলাচল বন্ধ করা হয়। এ সময় মাঝ পদ্মায় আটকা পড়ে ছয়টি ফেরি।

পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটের এজিএম শাহ মোহাম্মদ খালিদ নেওয়াজ বলেন, রাত ২টার দিকে নৌপথগুলোতে কুয়াশা পড়তে শুরু করে। কুয়াশার মাত্রা বেড়ে গিয়ে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়াতে নৌরুট গুলোতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

Advertisement

এ সময় মাঝ নদীতে আটকা পড়ে ছোট-বড় ছয়টি ফেরি। সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশার মাত্রা কেটে গেলে ঘাটগুলোতে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!