ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সুনামগঞ্জে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার 

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৯, ১৭ জানুয়ারি ২০২৪
সুনামগঞ্জে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার 
ছবি: ডেইলি বাংলাদেশ

সুনামগঞ্জের জগন্নাথপুরে ক্ষেত থেকে আগুনে পোড়া অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১০ টার দিকে জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা যায়, জগন্নাথপুর উপজেলার ইকড়ছই জামিয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসার পেছনে চারা ক্ষেতে অজ্ঞাত এক নারীর অর্ধ পোড়া লাশ দেখতে পান স্থানীয়রা। পরে তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। এ ঘটনার পরে জগন্নাথপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার সুভাশীষ ধর ঘটনাস্থল পরিদর্শন করেন।

জগন্নাথপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান,  পুলিশ এখনো ঘটনাস্থলে আছে। সিলেটের সিআইডির একটি বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। তারা আসার পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। দেহের বিভিন্ন অংশ পুড়ে যাওয়ায় পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সুনামগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!