[ দেশজুড়ে ]
পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ
ফাইল ফটো
ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে বন্ধ রয়েছে ফেরি চলাচল। শুক্রবার রাত ১টা ২০ মিনিট থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি পাটুরিয়া ফেরিঘাট শাখার বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দীন রাসেল জানান, শুক্রবার রাত ১০টার পর থেকেই নদীতে কুয়াশা পড়তে শুরু করে। রাত ১টা ২০ মিনিটের দিকে কুয়াশার ঘনত্ব বাড়ায় ফেরি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক বন্ধ করে দেওয়া হয়। কুয়াশার ঘনত্ব কমে আসলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!