ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যশোরে ছুরিকাঘাতে যুবক নিহত

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৫, ২০ জানুয়ারি ২০২৪
যশোরে ছুরিকাঘাতে যুবক নিহত
ফাইল ফটো

যশোরের ঝিকরগাছা উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে তৌফিক আহমেদ নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার সকালে ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামে ঘটনা ঘটে। নিহত তৌফিক ঐ গ্রামের শাহাদত মোল্লার ছেলে।

জানা যায়, সকাল ৯টার দিকে তৌফিক আহমেদ কৃষ্ণনগর গ্রামের একটি ফ্যাক্টরির কাছে পৌঁছালে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা তৌফিককে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে প্রথমে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তৌফিকের মৃত্যু হয়।

Advertisement

যশোর সদর হাসপাতালের চিকিৎসক পার্থপ্রতিম চক্রবর্তী জানান, ঐ যুবকের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে মৃত্যু প্রকৃত কারণ জানা যাবে।

ঝিকরগাছা থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া জানান, আসামিদের গ্রেফতারে এরই মধ্যে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে। আসামিরা আটক হলে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!