[ দেশজুড়ে ]
ফেনীতে গাড়ির ধাক্কায় যুবক নিহত
ফাইল ফটো
ফেনী সদর উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হতে গিয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আরিফুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার দুপুরে সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের পূবালী নামক স্থানে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফুল ইসলাম একই ইউনিয়নের মানা পাটোয়ারী বাড়ির আবুল কালামের ছেলে। তিনি পেশায় ফার্নিচার মিস্ত্রি ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কাজে যাওয়ার জন্য ঘরে থেকে বের হন ফার্নিচার মিস্ত্রি আরিফ। মহাসড়কের পূবালী নামক স্থানে গিয়ে রাস্তা পারাপারের সময় একটি অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
ফাজিলপুর হাইওয়ে থানার ওসি মোহাম্মদ রাশেদ খান চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!