ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে বাসচাপায় পথচারী নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০২, ১৫ জানুয়ারি ২০২৪
মানিকগঞ্জে বাসচাপায় পথচারী নিহত
দুর্ঘটনাকবলিত বাস

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কে বাসচাপায় বকুল মনিদাস (৩২) নামে এক পথচারী নিহত হয়েছেন। 

সোমবার দুপুরে সাটুরিয়া উপজেলার দোতরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বকুল মনিদাস একই উপজেলার ধানকোড়া ইউনিয়নের খল্লী ঋষিপাড়া এলাকার ক্ষিতিশ মনিদাসের ছেলে।

গোলড়া হাইওয়ে থানার এসআই মোস্তফা হোসেন বলেন, দুপুরে মানিকগঞ্জমুখী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খুঁটিতে ধাক্কা দেয়। এ সময় মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়া বকুলকে চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই নিহত হন বকুল। এ দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!