[ দেশজুড়ে ]
আগুন পোহাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধার
ফাইল ছবি
বগুড়ার শিবগঞ্জে শীত নিবারণে আগুন পোহাতে গিয়ে দগ্ধ শ্রীমতি চম্পারানী (৭০) নামে এক বৃদ্ধার একদিন পর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত শ্রীমতি চম্পারানী (৭০) উপজেলার দেউলী ইউনিয়নের রহবল হিন্দু পাড়ার প্রফুল্লর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে তীব্র শীতের কারণে বাড়ির উঠানে আগুন পোহাতে গিয়ে চম্পারানীর কাপড়ে আগুন ধরে যায়। এতে গুরুতর দগ্ধ হন তিনি। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শজিমেকে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৯টার দিকে শ্রীমতি চম্পারানী মারা যান।
.png)
দেউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বৃদ্ধার মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!