১০ ডিগ্রির নিচে তাপমাত্রা: জয়পুরহাটে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান
জয়পুরহাটে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ায় জেলার সব প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
ফলে তীব্র শীতে রোববার থেকে জেলার সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া আগামীকাল সোমবার জেলার সব মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
এর আগে, শনিবার (২০ জানুয়ারি) তীব্র শীতের কারণে রাজশাহী জেলায় রোববার ও সোমবার মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে শিক্ষা অধিদফতর।
.png)
জানা যায়, গত মঙ্গলবার (১৬ জানুয়ারি) তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে এলে প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে বলে জানিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপসচিব (বিদ্যালয়-২) মোহাম্মদ কবির উদ্দীন স্বাক্ষরিত আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়, দেশের বিভিন্ন জেলায় তীব্র শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। চলমান এ শৈত্যপ্রবাহে শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানা যাচ্ছে। এক্ষেত্রে যেসব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাবে, আঞ্চলিক উপ-পরিচালকরা ওইসব জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শীতের তীব্রতা ও স্থানীয় বাস্তবতা বিবেচনায় নিয়ে সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিতে পারবেন।