[ দেশজুড়ে ]
রাতের আঁধারে ৫ বিঘা জমির কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা
রাতের আঁধারে দুই কৃষকের ৫ বিঘা জমির কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ছবি: ডেইলি বাংলাদেশ
মেহেরপুরের গাংনী উপজেলার বালিয়াঘাট গ্রামে রাতের আঁধারে দুই কৃষকের ৫ বিঘা জমির কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার রাতের কােনো এক সময় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বালিয়াঘাট গ্রামের শাহাজাহান আলীর ২ বিঘা জমির কলাগাছ রাতের অন্ধকারে দুর্বৃত্তরা কেটে নিয়ে যায়। একই মাঠে মটমুড়া ইউনিয়ন পরিষদের সদস্য ও চরগােয়াল গ্রামের বাসিন্দা রহিদুল ইসলামের ৩ বিঘা জমির কলাগাছ রাতের অন্ধকারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
কৃষক শাজাহান আলী জানান, আমার সঙ্গে কারাে কােনো শত্রুতা ছিল না। কেন যে এমন কাজ কারা করলাে বুঝতে পারছিনা।
গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশের একটিদল সেখানে পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযােগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!