ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫২, ১৩ জানুয়ারি ২০২৪
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ
ফাইল ফটো

চুয়াডাঙ্গা ও মেহেরপুরের ওপর দিয়ে দ্বিতীয় দিনের মতো বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল কিশোরগঞ্জের নিকলি ও চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার সকাল ৬টায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে রয়েছে ঘন কুয়াশা।

তীব্র শীতে জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছে না। তবে পেটের তাগিদে দিনমজুর মানুষদের কাজের সন্ধানে ঘরের বাইরে আসতে হচ্ছে। রিকশা-ভ্যানচালকরা আশানুরুপ যাত্রী পাচ্ছে না। কৃষকরাও মাঠে কাজে যেতে পারছেন না।

Advertisement

মেহেরপুরে গতকাল শুক্রবার সারাদিনে দেখা মেলেনি সূর্যের। আজও তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রির নিচে। দিনভর মাঝারি বাতাস থাকায় শীতের তীব্রতা বেড়েছে কয়েকগুন। হাড়কাপানো শীতে দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষদের।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!