[ দেশজুড়ে ]
কালীগঞ্জে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ছবি: ডেইলি বাংলাদেশ
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা সমিতির ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে কালীগঞ্জ রাজা রাজেন্দ্র নারায়ণ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুর রহমান।
.png)
বাংলাদেশ স্কাউট কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, একাডেমিক সুপারভাইজার জিনাত রেহানা শারমিন, শিক্ষা প্রকৌশল অধিদফতরের উপজেলা উপ সহকারী প্রকৌশলী মো. সাইফুর রহমান শাকিল প্রমুখ।
এ সময় উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠানের অতিথিরা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!