[ দেশজুড়ে ]
পাহাড় কেটে ও বনের কাঠ জ্বালিয়ে ইট তৈরি, লাখ জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ
রাঙ্গামাটির লংগদুতে পাহাড় কেটে ও বন উজাড় করে অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে দুটি ইটভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি ইটভাটার চুল্লি ভেঙে দেওয়া হয়েছে। এছাড়া সব প্রকার কার্যক্রম বন্ধের ঘোষণা করা হয়।
রোববার (২১ জানুয়ারি) দুপুরে লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নে কেবিএম ব্রিকস ও এডিবি ব্রিকস ইটভাটাতে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা।
তিনি জানান, কোনো অনুমোদন ছাড়াই ইটভাটা তৈরি করে ইট পোড়ানোর কাজ করে যাচ্ছেন ইটভাটার মালিকরা। বনের কাঠ জ্বালিয়ে ইট পোড়ানো হচ্ছে, কাটা হচ্ছে পাহাড়। আজ অভিযান চালিয়ে দুটি ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!