ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

১২১ ড্রাম ভেজাল গুড় তৈরির সরঞ্জাম জব্দ, গুনতে হলো জরিমানা

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৯, ২১ জানুয়ারি ২০২৪
১২১ ড্রাম ভেজাল গুড় তৈরির সরঞ্জাম জব্দ, গুনতে হলো জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

ফরিদপুরের নগরকান্দায় নকল খেজুরের গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১২১ ড্রাম ভেজাল গুড় তৈরির সরঞ্জাম জব্দ ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (২১ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার রামনগর ইউনিয়নের খোয়াজের ডাংগী গ্রামে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হোসেন জিসান।

এ সময় নকল গুড় তৈরিতে অভিযুক্ত আলম শেখ (৪১) ও জলিল শেখ (৫৬) নামের দুই ব্যক্তিকে নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে নকল খেজুরের গুড়সহ গুড় তৈরিতে ব্যবহৃত প্রায় আড়াই লাখ টাকার মূল্যের ১২১ ড্রাম ভেজাল গুড় তৈরির কাঁচামাল জব্দ করা হয়।

Advertisement

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হোসেন জিসান বলেন, নকল খেজুরের গুড়ের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!