[ দেশজুড়ে ]
ফেনীতে অবৈধভাবে মাটি বিক্রি, লাখ টাকা জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ
ফেনীর দাগনভূঞায় কৃষি জমি থেকে মাটি বিক্রির অভিযোগে জাকের হোসেন বাবলু নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বাবলু উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামের বাসিন্দা।
শুক্রবার বিকেলে দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের সেকান্তরপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাজ শারবীন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাজ শারবীন বলেন, জাকের হোসেন বাবলু অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি বিক্রি করছিলেন। খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জাকের হোসেন বাবলুকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
জরিমানা
লিংক সফলভাবে কপি হয়েছে!