[ দেশজুড়ে ]
অপরিচ্ছন্ন খাবার পরিবেশন, ৫ দোকানে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ
লক্ষ্মীপুরের রামগতিতে পাঁচটি দোকানকে ৩৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদফতর। শনিবার দুপুরে উপজেলার রামদয়াল বাজারে অভিযান চালিয়ে এসব দোকানে জরিমানা করেন জেলা ভোক্তা অধিকার অধিদফতরের সহকারী পরিচালক নুর হোসেন।
পণ্য তালিকা না থাকায়, অপরিচ্ছন্ন খাবার পরিবেশন, মেয়াদোত্তীর্ণ খবার রাখাসহ বিভিন্ন অভযোগে মদিনা বেকারিকে ১০ হাজার টাকা, হাবিব হোটেলকে ২ হাজার টাকা, ওদুদ স্টোরকে ৪ হাজার টাকা, ফাহিমা মেডিকেল হলকে ১০ হাজার টাকা ও যমুনা ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার অধিদফতরের সহকারী পরিচালক নুর হোসেনের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন কমলনগর রামগতি স্যানেটারি ইন্সপেক্টর মোহাম্মদ রিয়াজ উদ্দিন।
.png)
এ সময় নুর হোসেন বলেন, এটি নিয়মিত অভিযানের অংশ। এমন অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!