ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খালি ঘরে মিলল ৯ বছরের শিশুর লাশ, মুখ দিয়ে ঝরছিল লালা 

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৮, ২২ জানুয়ারি ২০২৪
খালি ঘরে মিলল ৯ বছরের শিশুর লাশ, মুখ দিয়ে ঝরছিল লালা 
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে খালি ঘর থেকে সাদিয়া নামে ৯ বছরের এক শিশুকন্যার লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে স্থানীয় পূর্ব আরিচপুর রূপবানের মারটেক থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় ওই শিশুর সৎমা নাজমা আক্তারকে আটক করা হয়েছে। 

নিহত শিশু সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর থানার পরদাবাদ গ্রামের রবিউল ইসলামের মেয়ে। সে পরিবারের সঙ্গে ওই এলাকার আইন উদ্দিনের বাড়ির ভাড়া বাসায় থেকে মাদরাসায় পড়াশোনা করত। তার বাবা রাজমিস্ত্রি এবং সৎমা পোশাক কারখানায় কাজ করতেন। 

পুলিশ জানায়, রোববার সকালে শিশুটির বাবা রবিউল রাজমিস্ত্রির কাজে ও সৎমা নাজমা আক্তার বেলা দেড়টায় গার্মেন্টসে চাকরি করতে চলে যান। এ সময় নাজমা আক্তার প্রতিবেশী লাভলী বেগমকে তার ঘুমন্ত মেয়ে সাদিয়ার দিকে লক্ষ্য রাখতে বলে যান। বিকেল ৩টার দিকে সাদিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে।  রাত সাড়ে ৯টার দিকে শিশু সাদিয়ার লাশ উদ্ধার করে পুলিশ।

Advertisement

শিশু সাদিয়ার বাবা রবিউল ইসলাম জানান, কীভাবে মেয়ের মৃত্যু হয়েছে তা তিনি জানেন না। তবে তার স্ত্রী নাজমাকে থানায় নিয়ে গেছে পুলিশ। 

টঙ্গী পূর্ব থানার এসআই মোস্তফা কামাল জানান, মেয়েটির শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে মুখ দিয়ে লালা ঝরছিল। 

টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, মৃত্যুর কারণ জানতে শিশুটির সৎমা নাজমা আক্তারকে আটক করা হয়েছে। ঘটনাটি হত্যা না অন্য কিছু তা এখনো জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!