শীতের তীব্রতায় অসহনীয় হয়ে উঠছে এখানকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। টানা কয়েকদিন ধরে সূর্যের দেখা মিলছে না।
আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল বলেন, শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় প্রতিনিয়ত ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে। তবে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।
.png)
আরো পড়ুন >>> আপত্তিকর অবস্থায় পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা প্রবাসীর স্ত্রী
জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী জানান, তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ায় সোমবার জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
নওগাঁর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, সকাল ৯ টায় নওগাঁর বদলগাছিতে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
তিনি আরো জানান, জয়পুরহাটে আবহাওয়া পর্যবেক্ষণ না থাকায় পার্শ্ববর্তী জেলা নওগাঁর বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণাগারের তাপমাত্রা রেকর্ড ধরা হয়। এর আগে রোববার বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি রেকর্ড করা হয়।
জেলা ত্রাণ কর্মকর্তা জানান, জেলায় ২১ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। আরো কম্বল বিতরণ করা হবে।