[ দেশজুড়ে ]
১০ ডিগ্রিতে নামল জয়পুরহাটের তাপমাত্রা
ছবি: সংগৃহীত
টানা পাঁচ দিন ধরে জয়পুরহাটে দেখা মিলছে না সূর্যের। হিমেল বাতাস আর কনকনে ঠান্ডায় জবুথবু জনপদ। এরই মধ্যে তাপমাত্রা নেমে এসেছে ১০ ডিগ্রির ঘরে। সোমবার সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
নওগাঁর বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার জানিয়েছে, আগামী কয়েকদিন তাপমাত্রার এই স্কেলে বড় কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম।
এদিকে, নিম্ন তাপমাত্রায় কষ্টে দিনাতিপাত করছে জেলার কয়েক লাখ মানুষ। বিশেষ করে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কষ্টের মাত্রা কয়েকগুণ বেশি। অনেক পরিবার শীতবস্ত্রের সংকটে ভোগান্তি পোহাচ্ছে। আগুন জ্বালিয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা করছে অনেকে। খেটে খাওয়া, দিনমজুর শ্রেণির মানুষজন জীবিকার তাগিদে ঠান্ডা উপেক্ষা করে মাঠে কাজ করছেন। তবে শীতে অনেকে কর্মহীন হয়ে পড়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!