ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা ৮.৯ ডিগ্রি সেলসিয়াস, মৃদু শৈত্যপ্রবাহ

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:০৫, ১৩ জানুয়ারি ২০২৪
নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা ৮.৯ ডিগ্রি সেলসিয়াস, মৃদু শৈত্যপ্রবাহ
ফাইল ফটো

মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে নওগাঁয়। মাঘের আগেই হাড়কাঁপানো শীতে জবুথবু এই অঞ্চলের জনজীবন। 

শনিবার নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৯ ডিগ্রি।

বদলগাছি আবহাওয়া অধিদফরের সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, গতকাল নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। আর আজ সেই তাপমাত্রা আরো নিচে ৮ দশমিক ৯ এ নেমেছে। 
গতকাল জেলায় সারাদিন সূর্যের দেখা মেলেনি। আজও ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা না মেলার সম্ভাবনা বেশি। খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে না বের হওয়ার পরামর্শ এই কর্মকর্তার।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!