[ দেশজুড়ে ]
দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি
ছবি: সংগৃহীত
হাড় কাঁপানো শীতে বিপাকে পড়েছেন দিনাজপুরের নিম্ন আয়ের মানুষজন। ঘন কুয়াশায় সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। বৃহস্পতিবার সকালে জেলায় ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান।
তিনি বলেন, সকাল ৯টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ৯৭ শতাংশ। বুধবার একই সময় তাপমাত্রা ছিল ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!