[ দেশজুড়ে ]
দোকানে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল পণ্য পাওয়ায় জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ
ঝালকাঠিতে অভিযান চালিয়ে দুটি সার-বীজ বিপননের দোকান, তিনটি ফাস্ট ফুড এবং পাঁচজন মোটরসাইকেল চালককে মোট ৮২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে শহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন ঝালকাঠির রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) মহিন উদ্দিন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন।
জানা গেছে, ফাস্ট ফুডের দোকানে মেয়াদোত্তীর্ণ খাবার পাওয়া এবং কৃষি বিপননের দোকানে ভেজালপণ্য পাওয়ায় এ জরিমানা করা হয়। এছাড়াও ড্রাইভিং লাইেসেন্স না থাকা, হেলমেট না পরার দায়ে পাঁচজন মোটরসাইকেল চালককে জরিমানা করা হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!