ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লক্ষ্মীপুরে মেলা থেকে গ্রেফতার ৪ জুয়াড়ি কারাগারে

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৫, ২৩ জানুয়ারি ২০২৪
লক্ষ্মীপুরে মেলা থেকে গ্রেফতার ৪ জুয়াড়ি কারাগারে
ছবি: ডেইলি বাংলাদেশ

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে মাহফিলের নামে মেলায় জুয়া খেলার সময় চার জুয়াড়িকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ) রোববার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

পরে ডিবি পুলিশ গ্রেফতারকৃতদের চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করে। পরে ডিবি পুলিশের এসআই সৈয়দ আশরাফুল ইসলাম বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার তারেক বিন রশিদ।

আসামিরা হলেন, ফরিদপুরের মো. নাছির বেপারীর ছেলে জামাল বেপারি, নোয়াখালীর শহিদ উল্যার ছেলে আরমান হোসেন সুমন, লক্ষ্মীপুর সদরের ইদ্রিস মিয়ার ছেলে আল আমিন ও মৃত নুরুল ইসলামের ছেলে বেলাল হোসেন স্বপন। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম, নগদ ২ হাজার ৭৫০ টাকা জব্দ করা হয়।

Advertisement

অভিযোগ সূত্রে জানা গেছে, জেলা সদরের চন্দ্রগঞ্জে শত বছরের ঐতিহ্য দেওয়ান শাহ দরবার শরিফে বাৎসরিক মাহফিলে জুয়ার আসরে বসিয়ে প্রকাশ্যে জুয়া খেলাসহ স্থানীয়দের উদ্বুদ্ধকরণ করে থাকে। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রচার ও প্রকাশিত হওয়ায় পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!