[ দেশজুড়ে ]
রাজশাহীতে হেরোইনসহ নারী কাউন্সিলর গ্রেফতার
গ্রেফতারকৃত আইরিন
রাজশাহীর পুঠিয়ায় ৩৫ গ্রাম হেরোইনসহ আইরিন পারভিন নামে এক নারী কাউন্সিলরকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেল ৫টার দিকে পুঠিয়া পৌরসভার বারইপাড়া (খাঁপাড়া) এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আইরিন একই এলাকার ফজেলের স্ত্রী। তিনি পুঠিয়া পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর।
পুঠিয়া থানার ওসি সাইদুর রহমান জানান, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় জেলা ডিবির একটি দল। এ সময় ৩৫ গ্রাম হেরোইনসহ আইরিন পারভিনকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে পুঠিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান আইরিন পারভিনের মেয়ের জামাই।
.png)
তিনি আরো জানান, এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!