[ দেশজুড়ে ]
দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়
ছবি: সংগৃহীত
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে একদিনের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস।
বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন ৮ দশমিক ৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এর আগে, মঙ্গলবার (২৩ জানুয়ারি) চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা ছিল চলতি মৌসুমে সর্বনিম্ন।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন ৮ দশমিক ৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। মঙ্গলবার (২৩ জানুয়ারি) চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ১ ডিগ্রি। এর আগে, গত ৩ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৪ রেকর্ড করা হয়েছিল।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!