ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বঙ্গোপসাগরে জেলের জালে উঠল ২০ কেজির কোরাল

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০১, ২৪ জানুয়ারি ২০২৪
বঙ্গোপসাগরে জেলের জালে উঠল ২০ কেজির কোরাল
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি কোরাল মাছ। আড়তে মাছটি নিয়ে আসলে ডাকের মাধ্যমে ২১ হাজার টাকায় কিনে নেন ফরাজি ফিসের আড়তদার মো. শাহাবুদ্দিন ফরাজি।

বুধবার দুপুরে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা মাছ বাজারে সাকিল মাঝি নামের এক জেলে মাছটি নিয়ে আসেন।

এ বিষয় জেলে সাকিল মাঝি জানান, মঙ্গলবার আমরা সাগরে বলেশ্বর মোহনা সংলগ্ন সাগর এলাকায় জাল ফেললে এই বড় কোরাল মাছটি ধরা পড়ে। সচরাচর এত বড় কোরাল তেমন একটা পাওয়া যায় না। তবে চার বছর আগে এরকম একটা বড় মাছ পেয়েছিলাম। এত বড় মাছ পেয়ে ভালোই লাগছে।

Advertisement

আড়তদার মো. আলমগীর জানান, সাকিল মাঝি বলেশ্বর নদীর মোহনা সংলগ্ন সাগরের মুখে এ কোরাল মাছটি পান। আমাদের আড়তে মাছটি নিয়ে আসলে ডাকের মাধ্যমে ১০৫০ টাকা কেজি দরে মোট ২১ হাজার টাকায় কিনে নেন ফরাজি ফিসের আড়তদার মো. শাহাবুদ্দিন ফরাজি।

ফরাজি ফিসের আড়তদার মো. শাহাবুদ্দিন ফরাজি বলেন, আমাদের কাছে সব সময় বড় মাছের অর্ডার থাকে তাই মাছটি ১০৫০ টাকা কেজি দরে আমি কিনেছি। মাছটি ১৩০০ টাকা কেজি দরে এখন বিক্রি করার পরিকল্পনা আছে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, সাগরে বড় কোরাল সব সময় তেমন একটা পাওয়া যায় না। তবে সাগর-নদীর মোহনায় সব সময়ই কম-বেশি কোরাল পাওয়া যায়। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!