[ দেশজুড়ে ]
নওগাঁয় দুদকের শিক্ষাবৃত্তি প্রদান
ছবি: ডেইলি বাংলাদেশ
‘দেশকে নিয়ে ভাববো, নীতির পথে চলবো’ এই প্রতিপাদ্যে নওগাঁয় বৃত্তি প্রদান ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় নওগাঁর আয়োজনে জেলার ১১টি উপজেলার ২২ জন অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে সততা সংঘের পক্ষ থেকে এই বৃত্তি প্রদান ও উপকরণ বিতরণ করা হয়।
বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় নওগাঁর উপপরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তি প্রদান ও উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক গোলাম মওলা।
.png)
এ সময় উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান, বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. হাবিবুর রহমান।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!