ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুয়াডাঙ্গায় ফেনসিডিলসহ যুবক আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৯, ২৫ জানুয়ারি ২০২৪
চুয়াডাঙ্গায় ফেনসিডিলসহ যুবক আটক
আটককৃত যুবক

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় অভিযান চা‌লি‌য়ে ৩৬ বোতল ফেনসিডিলসহ রনি পরামানিক নামে এক যুবককে করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার রাতে জীবননগর পৌরশহরের স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত রনি পরামানিক জীবননগর পৌরসভার লক্ষ্মীপুর এলাকার বাবুল হোসেনের ছেলে।

জীবননগর থানার ওসি এসএম জাবীদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রনিকে আটক করা হয়। প‌রে তা‌র দেহ তল্লাশি ক‌রে ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!