ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোটরসাইকেলে ফেনসিডিল বহনকালে মাদক ব্যবসায়ী আটক

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৪, ২৩ জানুয়ারি ২০২৪
মোটরসাইকেলে ফেনসিডিল বহনকালে মাদক ব্যবসায়ী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

নীলফামারী সদরে ১৩৮ বোতল ফেনসিডিলসহ জিয়ারুল (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সদরের সাইফুন ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। 

আটককৃত জিয়ারুল ইসলাম লালমনিরহাটের হাতিবান্ধা এলাকার কেতকিবাড়ি গ্রামের মতিয়ার রহমানের ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, সকালে লালমনিরহাট থেকে মোটরসাইকেলে করে ফেনসিডিল নিয়ে আসার সময় এসআই আবু তালেব পুলিশের একটি টিমসহ অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় ১৩৮ বোতল ফেনসিডিল ও মোটরসাইকেল জব্দ করা হয়। 

Advertisement

সদর থানার ওসি তানভিরুল ইসলাম ডেইলি বাংলাদেশকে বলেন, সকালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় ১৩৮ বোতল ফেনসিডিল ও ফেনসিডিল বহনকারী মোটরসাইকেল জব্দ করা হয়। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!