ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদক মামলায় জামিনে বেরিয়ে ফের ইয়াবাসহ গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৬, ২২ জানুয়ারি ২০২৪
মাদক মামলায় জামিনে বেরিয়ে ফের ইয়াবাসহ গ্রেফতার
গ্রেফতারকৃত কাউসার

মানিকগঞ্জের সিংগাইরে অভিযান চালিয়ে ৫শ’ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। রোববার বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সোমবার সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক মো. হামিমুর রশীদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত কাউসার (৩৮) জেলার সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের গাজিন্দা গ্রামের বাসিন্দা।

Advertisement

মো. হামিমুর রশীদ জানান, রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের গাজিন্দা গ্রামে অভিযান চালিয়ে তার ঘর থেকে ৫শ’ ইয়াবা উদ্ধার করা হয়। এর আগে, গত সেপ্টেম্বর মাসে কাউসার ৭শ’ ইয়াবাসহ গ্রেফতার হন। তিনি জামিনে বের হয়ে পুনরায় মাদক বিক্রির সঙ্গে জড়ান।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: মাদক
লিংক সফলভাবে কপি হয়েছে!