[ দেশজুড়ে ]
চুয়াডাঙ্গায় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৩৬ বোতল ফেনসিডিলসহ তহির উদ্দিন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তিনি দামুড়হুদার হাতিভাঙ্গা গ্রামের মৃত. রতন আলী ছেলে।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কের মোক্তারপুর নামক স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়।
চুয়াডাঙ্গা ডিবির ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দামুড়হুদা থানাধীন মোক্তারপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনের রাস্তার ওপর মাদকবিরোধী অভিযান চালানো হয়। এসময় তহির উদ্দিনকে আটক করে ডিবি পুলিশ। পরে তাকে তল্লাশি করে ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!