[ দেশজুড়ে ]
রামগঞ্জে মাদক মামলার ৪ আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
লক্ষ্মীপুরের রামগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিনব্যাপী অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেফতার করা হয়।
আসামিরা হলেন, উপজেলার ইছাপুর ইউনিয়নের মো. সিরাজের ছেলে মো. আজাদ হোসেন, একই ইউনিয়নের আবুল কালামের ছেলে আল আমিন হোসেন হৃদয়, কাশিমনগর গ্রামের মৃত আব্দুল ওয়াদুদের ছেলে তারেক আজিজ মুন্না প্রকাশ বোরহান ও ভাটরা ইউনিয়নের মৃত কালু মিয়ার ছেলে মো. জসিম উদ্দিন।
রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদের সার্বিক দিক-নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিয়মিত মাদক মামলার চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে আসামিদের বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন। এ অভিযান অব্যাহত থাকবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!